সাফ খেলতে বাংলাদেশে মূল দল পাঠাবে না ভারত

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এবারের সাফ চ্যাম্পিয়নশিপ হবে বাংলাদেশে। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ এই আসরে মূল দল পাঠাতে চাইছে না ভারত। বিষয়টি উঠে এসেছে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে।
সাফ টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে ভারত। তবে মূল দল পাঠাতে না চাওয়ার কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে তাদের সূচির বিষয়টি। আগামী নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আছে ভারতের।
সেই ম্যাচ দুটি ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের চেয়ে বেশি গুরুত্ব দিতে যাচ্ছে ভারত।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য নিজেদের মূল দল পাঠাতে পারে ভারত। এদিকে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে অনূর্ধ্ব-২৩ দল বা রিজার্ভ খেলোয়াড়ে ভরা একটি দল পাঠানো হতে পারে।
সাফ চ্যাম্পিয়নশিপ চলবে ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত। আর ফিফার আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে ৭ নভেম্বর থেকে।
জামিল বলেন, ‘যখন ফিফা বিশ্বকাপে খেলা দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তাব এলো, তখন আমি ফেডারেশনের সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছি।’
এই সিদ্ধান্ত সাফ চ্যাম্পিয়নশিপে বড় প্রভাব ফেলতে পারে। বর্তমান চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তানের। অন্য গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা ও ভুটান।

সোমবার নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি
নরওয়ে ম্যাচের আগে ব্রুনোকে নিয়ে দুঃসংবাদ