নরওয়ে ম্যাচের আগে ব্রুনোকে নিয়ে দুঃসংবাদ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নরওয়ে ম্যাচের আগে ব্রুনোকে নিয়ে দুঃসংবাদ
ব্রুনো ফার্নান্দেজ

নরওয়ের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজকে যাচ্ছে না পর্তুগাল। বাংলাদেশ সময় আজ রবিবার দিবাগত রাতে নরওয়ের মুখোমুখি হবে পর্তুগাল। ওয়েলসের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন ব্রুনো। তবে ম্যাচের শেষ মিনিটে তাকে তুলে নেওয়া হয়।

পর্তুগালের কোচ জেসুস জানিয়েছেন, ইউনাইটেডের হয়ে সাম্প্রতিক কয়েকটি ম্যাচেও ব্যথা নিয়ে খেলেছেন এই মিডফিল্ডার।

পর্তুগাল কোচের ভাষ্য অনুযায়ী, ওয়েলস ম্যাচে ব্রুনো ‘জটিল সমস্যায়’ পড়েছিলেন। এখন তার চিকিৎসা ও পুনর্বাসনের দিকে নজর দেওয়া হচ্ছে। ঝুঁকি এড়াতে নরওয়ের বিপক্ষে তাকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নরওয়ে ম্যাচের পর পর্তুগালের খেলা ডেনমার্কের বিপক্ষে। সেই ম্যাচে ব্রুনোকে ফেরানোর লক্ষ্য জেসুসের। তবে তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্রুনো কবে মাঠে ফিরবেন, সেটিই এখন বড় প্রশ্ন। বিশেষ করে সামনে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যস্ত সূচি থাকায় তার চোটের অবস্থা ক্লাবটির জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

/টিই/