সোমবার নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সোমবার নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি
বিসিবি সভাপতি তামিম ইকবাল

এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের হারের পর সমালোচনার মুখে পড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এরপর বিসিবিকে মেইল করে জানান, টি-টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করতে চান না তিনি। জানিয়েছিলেন এশিয়ান গেমসের পর ছাড়বেন অধিনায়কত্ব।

এশিয়ান গেমসেও সুবিধা করতে পারেনি জ্যোতির দল। এশিয়ান গেমস থেকে খালি হাতেই দেশে ফিরেছে নারী ক্রিকেট দল। আগামী ৩ অক্টোবর ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ দল।

তার আগে সোমবার (২৭ সেপ্টেম্বর) নারী দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এই মিটিং থেকেই নির্ধারিত হবে জ্যোতির অধিনায়কত্বের ভবিষ্যৎ। কারণ জ্যোতি তার সিদ্ধান্ত জানালেও তা আনুষ্ঠানিকভাবে এখনো গ্রহণ করেনি বিসিবি।

/টিই/