শিরোনাম

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না: আলজেরিয়া ডিফেন্ডার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না: আলজেরিয়া ডিফেন্ডার
আলজেরিয়া ম্যাচে আইসা মান্দিকে ট্যাকল করার সময় মেসি।

চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ে নেমে এক অবিস্মরণীয় কীর্তি গড়লেন লিওনেল মেসি। বুধবার (১৭ জুন) সকালের এ ম্যাচে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক তুলে নিয়েছেন এ মহাতারকা। সেই সঙ্গে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানের বড় জয় উপহার দিয়েছেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি ফরোয়ার্ড। নিজের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি স্পর্শ করেছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার মর্যাদাপূর্ণ রেকর্ডও।

তবে স্মরণীয় এ জয়ের আনন্দ ছাপিয়ে ম্যাচের পর ফুটবল বিশ্বে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে লিওনেল মেসির একটি ফাউল। মাঠের সেই ঘটনা নিয়ে এখন ফুটবলপ্রেমী ও বিশ্লেষকদের মধ্যে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। অনেকের মতে, আলজেরিয়ার ডিফেন্ডারকে করা মেসির ট্যাকলটি এতটাই বিপজ্জনক ছিল যে তার জন্য রেফারিকে অন্তত হলুদ কার্ড দেখানো উচিত ছিল। বিপরীতে একদল মনে করছেন, এটি খেলারই একটি স্বাভাবিক অংশ ছিল এবং মাঠের রেফারির সিদ্ধান্তই সম্পূর্ণ সঠিক।

মেসির এ বিপজ্জনক ট্যাকলের শিকার হওয়া আলজেরিয়ার অভিজ্ঞ ডিফেন্ডার আইসা মান্দি মাঠের দায়িত্বে থাকা রেফারিদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, ফাউলটি স্পষ্ট এবং ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও রেফারি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি, এমনকি ভিডিও সহকারী রেফারি পরীক্ষা করার পরও আর্জেন্টাইন অধিনায়ককে কোনো কার্ড দেখানো হয়নি। ম্যাচ শেষে নিজের হতাশা সামলাতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা শেয়ার করেন মান্দি। সেখানে তিনি ক্ষোভ উগরে দিয়ে লেখেন, ‘গত রাতে যদি আমার গোড়ালি ভেঙেও যেত, তবু যে খেলোয়াড় এটা করেছে সে কোনো কার্ড পেত না। রেফারিদের আরো ভালো হতে হবে। পুরো বিশ্ব তাদের দিকে তাকিয়ে আছে।’

/এমএকে/