মার্কিন নাগরিকের অদ্ভুত এক গিনেস রেকর্ড

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মার্কিন নাগরিকের অদ্ভুত এক গিনেস রেকর্ড
অদ্ভুত এক গিনেস রেকর্ড গড়েছেন মার্কিন নাগরিক ডেভিড রাশ

হাতের কোনো স্পর্শ ছাড়াই কেবল মুখ ব্যবহার করে এক পাত্র থেকে অন্য পাত্রে বরফ সরিয়ে দারুণ এক বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা ডেভিড রাশ। শুধু এ রেকর্ডই নয়, বর্তমানে সবচেয়ে বেশি গিনেস রেকর্ড নিজের ঝুলিতে ভরে রাখার অনন্য এক কীর্তিও রয়েছে তার নামের পাশে।

এর আগে মুখ দিয়ে মার্সম্যালো ক্যাচ করা কিংবা পিংপং বল ছোঁড়ার মতো মজার সব রেকর্ড গড়েছিলেন ডেভিড। সেই অভিজ্ঞতা থেকেই তিনি ভেবেছিলেন, ৩০ সেকেন্ডে মুখ দিয়ে বরফ স্থানান্তরের এ কাজটি বোধহয় পানির মতো সহজ হবে।

তবে গিনেস কতৃপক্ষের নিয়ম ছিল কঠিন। প্রতিটি বরফের টুকরোর ওজন হতে হবে সর্বোচ্চ ২৫ গ্রাম বা ০.৮৮ আউন্স। এই নিয়ম মানতে গিয়ে পানির পরিমাপ নিয়ে বেশ কসরত করতে হয়েছে তাকে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বরফের সঠিক তাপমাত্রা ধরে রাখা। এ বিষয়ে ডেভিড জানান, বরফ অতিরিক্ত ঠান্ডা হলে তা ঠোঁটে আটকে যাওয়ার ঝুঁকি ছিল, আবার বরফ কম ঠান্ডা হলে গলে গিয়ে ওজনে তারতম্য হতে পারত।

সব বাধা পেরিয়ে ১২ জুন নিজের প্রচেষ্টায় দুই ট্রে-র মধ্যে মোট ৯৯১ গ্রাম বা ৩৪.৯ আউন্স বরফ স্থানান্তর করেন এই মার্কিন নাগরিক। নির্ধারিত লক্ষ্যমাত্রা টপকে গড়ে ফেলেন নতুন এ বিশ্বরেকর্ড।

/এমএকে/