শিরোপা জিতে বাংলায় পোস্ট দিলো মেসির ক্লাব

সিজেডএন স্পোর্টস ডেস্ক

মেক্সিকোর লিগা এমএক্স জয়ী ক্লাব ক্রুজ আজুলকে হারিয়ে মেজর লিগ সকারজয়ী ইন্টার মায়ামি জিতেছে ক্যাম্পেওনেস (চ্যাম্পিয়নস) কাপ। শিরোপা জয়ের পর বাংলাদেশের ভক্তদের সমর্থন জোগাতে উঠে-পড়ে লেগেছে ইন্টার মায়ামি ক্লাব কর্তৃপক্ষ। মেসিদের একাধিক ছবি সংযুক্ত করে বাংলাতে পোস্ট করেছে মায়ামি।
যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইন্টার মায়ামির পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে সংযুক্ত করা হয়েছে ১০টি ছবি। আর ক্যাপশনে লেখা হয়েছে, ‘আরেক রাত, আরেক শিরোপা।’
ক্যাপশনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ট্রফির ইমোজি। যুক্তরাষ্ট্র সময় বুধবার রাত, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে হয়েছে চ্যাম্পিয়নস কাপ ম্যাচটি।
ম্যাচের ২৪তম মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করেন মেসি। ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১৫ ম্যাচে এটি ছিল তার ১০০তম গোল। ৮১তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেড করে মায়ামির ব্যবধান ২-০ করেন কাসেমিরো।
মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জিতেছিল মায়ামি। এবার সেই ট্রফির তালিকায় যুক্ত হলো ক্যাম্পেওনেস (চ্যাম্পিয়নস) কাপ।

প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন আকবর 