আর্জেন্টিনায় ফিরছেন মেসি, সূচিও চূড়ান্ত

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

শুরুতে মনে হয়েছিল গুঞ্জন। তবে শেষ পর্যন্ত ইন্টার মায়ামির কোচ নিকো গঞ্জালেজ এর বক্তব্যই সত্যি হলো। আর্জেন্টিনায় খেলতে ফিরছেন লিওনেল মেসি।
রিভার প্লেট তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিশ্চিত করেছে, ১৯ জানুয়ারি প্রীতি ম্যাচে মায়ামিকে স্বাগত জানাবে। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর আবারও বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামেই ফিরছেন মেসি।
চলতি বছর ৬ অক্টোবর মনুমেন্তালেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন মেসি। বেনিনের বিপক্ষে রাতটি স্মরণীয় করে রাখেন পেনাল্টি থেকে গোল করে। আবার সেই মাঠেই ফিরছেন তিনি, তবে ক্লাবের হয়ে।
রিভার প্লেটের বিপক্ষে মায়ামির ম্যাচ চূড়ান্ত। ফলে মেসি প্রথমবার আর্জেন্টিনার মাটিতে ক্লাব ম্যাচ খেলতে যাচ্ছেন। এর আগে দেশের মাটিতে সাবেক সতীর্থের বিদায়ী ম্যাচে অংশ নিলেও কোনো ক্লাবের হয়ে পেশাদার ম্যাচ খেলেননি। এবার মেসি ভক্তদের সেই চাওয়া পূরণ হচ্ছে।
১৯ জানুয়ারি রিভার প্লেটকে সমর্থন করবেন নাকি মেসির দল মায়ামিকে, সেই চিন্তা এখন থেকেই করতে হচ্ছে মেসি ভক্তদের।
অবশ্য রিভার প্লেটের মুখোমুখি হওয়া মেসির জন্য প্রথমবার নয়। ২০১৫ ক্লাব বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টাইন তারকা বার্সেলোনার জার্সিতে তাদের মুখোমুখি হন। মেসির একটি ও লুইস সুয়ারেজের জোড়া গোলে জাপানের ইয়োকোহামা স্টেডিয়ামে সেই ম্যাচ ৩-০ তে জিতেছিল কাতালানরা।

সেঞ্চুরি মিস কাইয়ার, অপেক্ষায় টেইলর