দ্বিতীয় ম্যাচেই আবাহনীর বড় জয়

দ্বিতীয় ম্যাচেই আবাহনীর বড় জয়
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিরতির পর শুরু হওয়া বাংলাদেশ ফুটবল লিগে মাঠে নেমেই বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। চাঁদপুর স্টেডিয়ামে আবাহনী ৫-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডার্সকে। এর আগে পিডব্লিউডির সঙ্গে প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করেছিল আবাহনী।
শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আবাহনী। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় তারা। নাইজেরিয়ান উইঙ্গার বাবাতুন্দের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সের সামনে বল বাড়ান পাকিস্তানি মিডফিল্ডার মঈন। সেখান থেকে বল জালে পাঠান ওকাচি।
দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। এবার গোলের নায়ক মঈন নিজেই। ডান প্রান্ত থেকে সতীর্থের ফ্রি-কিকে লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে বল জালে জড়ান পাকিস্তানি এই মিডফিল্ডার।
১৪ মিনিটে নেপালি মিডফিল্ডার যুবরাজ ধাকাল ও অস্ট্রেলিয়ান জন বেইলির সমন্বয়ে গড়া আক্রমণে আবাহনীর বক্সে চাপ তৈরি করে ওয়ান্ডারার্স। সেই আক্রমণ থেকে বক্সের সামনে বল পেয়ে যান জাহিদ। ডান পায়ের ভলিতে বল জালে জড়ান তিনি।
৩৩ মিনিটে অবশ্য নিজেদের ভুলেই আবার পিছিয়ে পড়ে ওয়ান্ডার্স। ডান দিক দিয়ে বক্সে ঢোকার সময় বাবাতুন্দেকে ফাউল করেন ডিফেন্ডার তানভীরুল ইসলাম। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নিজের প্রথম গোলটি করেন ২০১৪ বিশ্বকাপে নাইজেরিয়ার হয়ে খেলা বাবাতুন্দে।
৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।
৭৬ মিনিটে গোল করেন ওকাচি। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে শেষ গোলটি করেন আল আমীন। বক্সের সামনে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৫-১ করেন তিনি।
এদিকে গোপালগঞ্জ স্টেডিয়ামে লিগের দিনের অপর ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে।
অন্যদিকে ওকাফোরের হ্যাটট্রিকের পরও জয় পায়নি সিটি ক্লাব। ফর্টিস এফসির সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে তারা।

১১ ঘণ্টা পর ম্যাচ, এখনো পৌঁছায়নি আর্জেন্টিনার প্রতিপক্ষ