শিরোনাম

বদলি নামা মানজাম্বির ইতিহাস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বদলি নামা মানজাম্বির ইতিহাস
ইয়োহান মানজাম্বি করেন জোড়া গোল

দলের প্রয়োজনের সময় জ্বলে উঠলেন ইয়োহান মানজাম্বি। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে বদলি নেমে জোড়া গোল করে হলেন সুইজারল্যান্ডের জয়ের নায়ক, নাম লেখালেন রেকর্ড বইয়ে।

লস অ্যাঞ্জেলসে ম্যাচের ৭১ মিনিটে মানজাম্বিকে বদলি নামান সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন।

তখনও ম্যাচের স্কোরলাইন গোলশূন্য। মাঠে নামার দুই মিনিট ৪৬ সেকেন্ডে সাইড ভলিতে গোল করে দলকে এগিয়ে নেন মানজাম্বি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আবার গোল করেন সুইজারল্যান্ডের বিশ্বকাপ দলের সবচেয়ে কম বয়সী এই খেলোয়াড়।

বিশ্বকাপের ইতিহাসে কোনো ম্যাচে বদলি নেমে জোড়া গোল করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় এখন মানজাম্বি (২০ বছর ২৪৭ দিন)। বিশ্বকাপে সুইজারল্যান্ডের তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতাও ফ্রেইবুর্গের এই মিডফিল্ডার।

সুইজারল্যান্ডের ৪-১ গোলে জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জেতেন মানজাম্বি।

মানজাম্বির জন্ম জেনেভায়। তার বাবা-মা যথাক্রমে অ্যাঙ্গোলা ও কঙ্গোর নাগরিক। ২০২৫ সালে সুইজারল্যান্ডের জার্সিতে অভিষেক হয়।

/টিই/