শিরোনাম

বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ আর নেই

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ আর নেই
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিক অ্যাডভোকেট হারুন অর রশিদ মারা গেছেন। বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হারুন অর রশিদের মৃত্যু হয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে হারুন অর রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। ত্রাণ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন এবং জেলার রাজনৈতিক অঙ্গনে একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তারা মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবদানের কথা স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা

/এমআর/

বিষয়:

বিএনপি