শিরোনাম

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে কেমন খেললেন নেইমার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে কেমন খেললেন নেইমার
নেইমার জুনিয়র মাঠে ছিলেন ১৪ মিনিট

অবশেষে নেইমার জুনিয়র এবং তার ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান হলো। ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৭৬ মিনিটে মাঠে নামেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল)।

চোটের কারণে ২০২৩ সালের ১৭ অক্টোবর মাঠের বাইরে ছিটকে পড়েছিলেন নেইমার। পরে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের জার্সি আবার গায়ে জড়ানো হবে কিনা এ নিয়েই একটা সময় ছিল প্রশ্ন। বিশ্বকাপ দলে সুযোগ না পেলে অবসর নেবেন এমন গুঞ্জনও ছিল। দিনটি ছিল ১৮ মে, সেদিন সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নেইমারকে বিশ্বকাপ দলে রাখলেন কার্লো আনচেলত্তি।

এরপর বিশ্বকাপে ব্রাজিলের অভিষান শুরুর আগেই জানা গেলো প্রথম ম্যাচে খেলছেন না তিনি। ম্যাচটি ছিল মরক্কোর বিপক্ষে। ধারণা করা হচ্ছিলো হাইতির বিপক্ষে নামবেন। সেদিনও হলো না। অবশেষে আজ স্কটল্যান্ডের বিপক্ষে অপেক্ষার অবসান হলো। মাঝে কেটে গেছে ৯৮১ দিন।

নেইমার কেমন করলেন? এদিন তিনি মাঠে ছিলেন মাত্র ১৪ মিনিট। এই সময়ে বলে টাচ করেছেন ২৪ বার। গোলের উদ্দেশ্যে শট নিয়েছেন একটি। ডুয়েল জিতেছেন একটি। গোল ডটকম অবশ্য তাকে রেটিং দিয়েছে দশের মধ্যে পাঁচ। আরেক স্পোর্টস ওয়েট সাইট অবশ্য তাকে দিয়েছে দশে সাত।

দশের মধ্যে পাঁচ হোক বা দশে দশ, নেইমার আবার ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছেন এতেই স্বস্তি ফিরেছে ভক্তদের মনে।

নেইমারের মাঠে ফেরার দিনে ব্রাজিল ৩-০ তে স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপসেরা হয়েই রাউন্ড অব থার্টি টুতে উঠেছে।

/টিই/