শিরোনাম

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে কারা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে কারা
আর্জেন্টিনার ফুটবল দল

শেষ ষোলোতে মিসরের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে এসেছে আর্জেন্টিনা। আজ তাদের সামনে ইউরোপের দল সুইজারল্যান্ড। সুইসদের বিপক্ষে আর্জেন্টিনা খেলছে ১২ বছর পর।

এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মিসর ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে আলবিসেলেস্তেরা।

এদিকে সুইজারল্যান্ড দলে আছে একটি পরিবর্তন। আরডন জাশারির বদলে দলে ঢুকেছেন জিবরিল সো।

সবশেষ ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে হারিয়েছিল ডি মারিয়ার একমাত্র গোলে।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলকিপার), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

সুইজারল্যান্ডের একাদশ: কোবেল (গোলকিপার), জাকারিয়া, এলভেদি, আকানজি, রদ্রিগেজ, ফ্রয়লার, জাকা, এনদয়ে, সো, রেইডার, এমবোলো।

/টিই/