শিরোনাম

অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনার একাদশে হতে পারে পরিবর্তন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনার একাদশে হতে পারে পরিবর্তন
অনুশীলনে আর্জেন্টিনার খেলোয়াড়রা

আর্জেন্টিনার পরের ম্যাচ অস্ট্রিয়ার বিপক্ষে। সেই ম্যাচের একাদশে পরিবর্তন আনতে পারেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ২২ জুন (সোমবার) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে হবে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ।

অস্ট্রিয়া ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় গঞ্জালো মন্তিয়েল। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে অনুশীলন ফিরলেও অস্ট্রিয়ার বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, মন্তিয়েলের পরিবর্তে রক্ষণে নাহুয়েল মোলিনাকে দেখা যেতে পারে।

আক্রমণভাগেও পরিবর্তনের সম্ভাবনা আছে। আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা থিয়েগো আলমাদার জায়গায় সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস।

এছাড়া চোট কাটিয়ে ফেরা হুলিয়ান আলভারেজ শুরু থেকে মাঠে নামবে পারেন। বেঞ্চে যেতে হতে পারে লাউতারো মার্তিনেজকে।

/টিই/