যে ‘অভিশাপ’ আজ কাটাতে চাইবেন মেসিরা

যে ‘অভিশাপ’ আজ কাটাতে চাইবেন মেসিরা
সিজেডএন স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা। পরে তারা শিরোপা জিতে নেয়। তবে বিশ্বকাপ জেতার পরের আসরে প্রথম ম্যাচে আর্জেন্টিনা কেমন করে? ইতিহাস বলছে, বিশ্বকাপ জেতার পরের আসরে প্রথম ম্যাচে হারে আলবিসেলেস্তেরা। এবার সেই অভিশাপ কাটাতে চাইবে মেসির আর্জেন্টিনা।
এর আগে ১৯৭৮ সালে প্রথমবার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। পরের আসরে অর্থাৎ ১৯৮২ তে প্রথম ম্যাচে আর্জেন্টিনা বেলজিয়ামের কাছে হেরেছিল ১-০ ব্যবধানে।
১৯৮৬ সালে দ্বিতীয়বার বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা। পরের আসর অর্থাৎ ১৯৯০ সালে তাদের মিশন শুরু হয় হার দিয়ে। প্রথম ম্যাচে ক্যামেরুনের কাছে ১-০ তে হেরে যায় আর্জেন্টিনা।
২০২২ সালে ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে এবার শুরু হচ্ছে ট্রফি ধরে রাখার মিশন। এবার কি তারা পারবে উদ্বোধনী ম্যাচে হারের সেই বৃত্ত ভাঙতে।

টাইমস স্কয়ারে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের মারামারি