শিরোনাম

টাইমস স্কয়ারে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের মারামারি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
টাইমস স্কয়ারে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের মারামারি
টাইমস স্কয়ারে দুই দলের সমর্থকদের মধ্যে ঘটে মারামারির ঘটনা

বিশ্বকাপের মাঠের উত্তাপ এবার ছড়ালো নিউইয়র্কের রাস্তায়। ২০২৬ বিশ্বকাপে ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও আলজেরিয়া। বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় শুরু হবে খেলা। তার আগে নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনের বিখ্যাত টাইমস স্কয়ারে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরা একদল সমর্থকের সঙ্গে আলজেরিয়ার জার্সি পরিহিত সমর্থকদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা।

‘ব্রুট অফিশিয়াল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম শেয়ার করা হয়, পরে দ্রুতই ভাইরাল হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মৌখিক তর্ক-বিতর্ক থেকে উত্তেজনার শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে।

/টিই/