পেরুতে ৫ শতাধিক শিশুর নাম রাখা হয়েছে হলান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক

পেরুতে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আরলিং হলান্ডের জনপ্রিয়তা এখন তুঙ্গে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফুটবল বিশ্বকাপ মাতানো এ তারকার প্রতি অনন্য ভালোবাসা প্রকাশ করতে গিয়ে দেশটিতে পাঁচ শতাধিক নবজাতকের নাম রাখা হয়েছে তার নামানুসারে।
পেরুর স্থানীয় সংবাদমাধ্যম আরপিপি প্রথম এই খবরটি সামনে আনে। পরবর্তীতে দেশটির জাতীয় নাগরিক নিবন্ধন সংস্থা ‘রেনিয়েক’ এক বিবৃতিতে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানায়, মোট ৫৬৩ জন শিশুর নাম ম্যানচেস্টার সিটির এ গোলমেশিনের অনুপ্রেরণায় রাখা হয়েছে। এর মধ্যে ৪৬৮ জন শিশুর নাম রাখা হয়েছে কেবল ‘হলান্ড’। এছাড়া ৯১ জনের নাম ‘আরলিং হালান্ড’ এবং চারজন শিশুর পূর্ণ নাম রাখা হয়েছে ‘আরলিং ব্রট হালান্ড’।
২৫ বছর বয়সী এ নরওয়েজিয়ান স্ট্রাইকার ক্লাব ফুটবলে গত মৌসুমে সিটির হয়ে ৩৮টি গোল করার পর আন্তর্জাতিক মঞ্চেও দুর্দান্ত ছন্দে রয়েছেন। চলমান ২০২৬ বিশ্বকাপে মাত্র চার ম্যাচে ৭ গোল করে নরওয়েকে এক ঐতিহাসিক যাত্রার প্রধান নায়কে পরিণত করেছেন তিনি। হলান্ডের এই অবিশ্বাস্য ফর্মই দেশটিতে তার জনপ্রিয়তাকে আকাশচুম্বী করে তুলেছে।
তবে এই হলান্ড-উন্মাদনা শুধু পেরুতেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে তার নিজের দেশ নরওয়েতেও। জাতীয় দলে তার নাম সংবলিত জার্সির চাহিদা এতটাই বেড়েছে যে, গত কয়েক সপ্তাহ ধরে দেশের প্রায় সব ক্রীড়াসামগ্রীর দোকানেই তা বিক্রি শেষ হয়ে গেছে। রাজধানী অসলোর মাত্র কয়েকটি নির্দিষ্ট দোকান এবং অনলাইনে সীমিত আকারে কিছু জার্সি অবশিষ্ট আছে। ফলে জাতীয় দলের জার্সি না পেয়ে অনেক স্থানীয় সমর্থক ও পর্যটক বাধ্য হয়ে হলান্ডের নাম সংবলিত ম্যানচেস্টার সিটির জার্সি কিনেই ফুটবল উন্মাদনায় শামিল হচ্ছেন।

জার্মানিকে পিছনে ফেলে বিশ্বকাপে নতুন রেকর্ড আর্জেন্টিনার