শিরোনাম

বিশ্বকাপে নেদারল্যান্ডসের অন্যরকম সেঞ্চুরি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে নেদারল্যান্ডসের অন্যরকম সেঞ্চুরি
সুইডেনের বিপক্ষে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস

সেঞ্চুরির কথা উঠলে সবার আগে ক্রিকেটের কথাই মনে পড়বে। তবে ফুটবলের ‘সেঞ্চুরি’ শব্দের ব্যবহার আছে। সেটি অবশ্য গোল বা ম্যাচের সেঞ্চুরি। অর্থাৎ কোনো খেলোয়াড় বা দল ১০০ গোল করলো বা ১০০ ম্যাচ খেললো।

নেদারল্যান্ডসের বেলায় সেঞ্চুরি শব্দটা গোলের ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে। হিউস্টনে সুইডেনকে গোল বন্যায় ভাসিয়েছে ডাচরা। ৫-১ গোলের বড় জয়ে একটা কীর্তি গড়েছে তারা। বিশ্বকাপে গোলের সেঞ্চুরি আছে এমন দলের পাশে বসেছে নেদারল্যান্ডস। অষ্টম দল হিসেবে তারা কমপক্ষে ১০০ গোল করেছে। সবমিলিয়ে বিশ্বকাপে তাদের গোলসংখ্যা এখন ১০৩।

এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে সব বিশ্বকাপে খেলা ব্রাজিলের গোল ২৪১টি। জার্মানির গোলও ২৪১টি। এবারে বিশ্বকাপে এই দুই দলের মধ্যে বিশ্বকাপে মোট গোলের হিসাবের লড়াইও চলছে।

ব্রাজিল-জার্মানির পরেই যথাক্রমে আছে আর্জেন্টিনা (১৫৫), ফ্রান্স (১৩৭), ইতালি (১২৮), স্পেন (১০৮) ও ইংল্যান্ড (১০৪)।

/টিই/