শিরোনাম

শেষ মুহূর্তের গোলে পানামাকে হারালো ঘানা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারালো ঘানা
ম্যাচের শেষ মুহূর্তে গোল করেন ক্যালেব ইরেনকি (বাঁয়ে)

আফ্রিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত খেলে গ্রুপ ‘আই’-এর চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের টিকিট কাটে ঘানা। তবে বিশ্বকাপে ‘এল’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পানামার বিপক্ষে তাদের পারফরম্যান্সে সেই ছাপ ছিলো না। গোলশূন্য ড্র অবস্থায় খেলা গড়ায় যোগ করা সময়ে। অবশ্য শেষ মুহূর্তে ক্যালেব ইরেনকির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ঘানা।

গত এপ্রিলে ঘানার কোচের দায়িত্ব নেওয়া কার্লোস কুইরোজ আনন্দে মাঠে ছুটে যান শেষ বাঁশি বাজতেই। ঘানার সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো।

এর আগে ম্যাচের প্রথম ৪৫ মিনিটে দুই দলের খেলোয়াড়ই বেশ কিছু আক্রমণ করে। গোল না এলেও দ্বিতীয়ার্ধে আরও জমে ওঠে ম্যাচ। তবে ফল নির্ধারিত হয় শেষ মুহূর্তের ওই গোলে। ঘানার হয়ে ক্যালেব ইরেনকির এটি দ্বিতীয় গোল।

ম্যাচে বল দখল বা গোলে শট নেওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিল পানামা। ৬২ শতংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১১ শট নেয় তারা। যার ৪টি ছিল লক্ষ্যে। ঘানার দুই গোলকিপারই দারুণ খেলেন ম্যাচ। গোলকিপার আতি-জিগি লরেন্স চোটে পড়ায় দ্বিতীয়ার্ধে তাকে বদলি করতে বাধ্য হয় দলটি। লরেন্সের জায়গায় মাঠে গোলকিপিং করতে নামেন বেঞ্জামিন আসারে।

‘এল’ গ্রুপে শীর্ষে থাকল আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪–২ গোলে হারানো ইংল্যান্ড। পানামাকে হারিয়ে ইংল্যান্ডের সমান পয়েন্ট ঘানার, তবে গোল ব্যবধানে পিছিয়ে দুই নম্বরে আছে তারা। যথাক্রমে তিন ও চারে পানামা ও ক্রোয়েশিয়া।

/টিই/