শিরোনাম

কোচের বক্তব্য বদলে দেয় ইংল্যান্ডের পারফরম্যান্স

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কোচের বক্তব্য বদলে দেয় ইংল্যান্ডের পারফরম্যান্স
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল ও জুড বেলিংহাম

ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া ম্যাচে প্রথমার্ধে দুই দল সমানে সমান লড়াই করে। ২-২ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

প্রথমার্ধে ইংল্যান্ড বড় সুযোগ তৈরি করেছিল দুটি, আর ক্রোয়েশিয়া একটি। ইংলিশরা মোট শট নেয় ৯টি, ক্রোটরা চারটি। কিন্তু বিরতির পর পাল্টে যায় চিত্র। দ্বিতীয়ার্ধে দুই দলের পরিসংখ্যানে ছিল বড় তফাৎ। দুটি গোল দেওয়ার পথে ১৩টি শট নেয় ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ৬টি।

সব মিলিয়ে ম্যাচে ২২ শট নেয় ইংল্যান্ড, ১১টি ছিল অন টার্গেটে। বিপরীতে ১০ শটের পাঁচটি লক্ষ্যে রাখতে পেরেছিল ক্রোয়েশিয়া।

বিরতির পর ইংল্যান্ডের বদলে যাওয়ার রহস্য জানালেন শেষে জোড়া গোল করা হ্যারি কেইন।

কেইন বলেন, ‘এটি এমন একটি ম্যাচ ছিল যার দুই অর্ধে দুটি ভিন্ন রূপ দেখা গেছে। বিরতির সময় কোচ (টমাস টুখেল) আমাদের উদ্দেশ্যে একটি বক্তব্য দেন এবং বলেন, যদি তোমরা হেরেও যাও, কোনো আফসোস নেই, কিন্তু হারলেও যেন আমাদের নিজেদের চেনা স্টাইলৈ খেলি।’

দ্বিতীয়ার্ধে আরও গোল করতে না পারার আক্ষেপ থেকে গেছে কেইনের মনে, ‘দ্বিতীয়ার্ধের প্রথম ২০ মিনিটে আমরা এমন সময় পেয়েছিলাম, যখন আমরা অনায়াসেই আরও তিন বা চার গোল করতে পারতাম। একটি শক্তিশালী দলের বিপক্ষে এটি সত্যিই একটি চমৎকার ফলাফল।’

/টিই/