শিরোনাম

ভিএআরে ইরানের গোল বাতিল, প্রথমার্ধ গোলশূন্য

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ভিএআরে ইরানের গোল বাতিল, প্রথমার্ধ গোলশূন্য
বেলজিয়াম-ইরান ম্যাচে বল দখলের লড়াই

ম্যাচের ২৫ মিনিটে বেলজিয়ামের গোলপোস্টের ৩৫ গজ দূর থেকে এক ফ্রিকিক পেলো ইরান। ইউরোপিয়ান জায়ান্ট বেলজিয়ামের রক্ষণভাগকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে উদযাপনে মেতে উঠেছিলেন মেহেদি তারেমি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) বিশ্লেষণে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘জি’-র ম্যাচে আজ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ইরান-বেলজিয়াম ম্যাচে প্রথমার্ধে এটিই ছিল বড় ঘটনা। গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ করেছে দুই দল।

প্রথম ম্যাচে মিসরের সঙ্গে ড্র করা বেলজিয়াম শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। তবে ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটের মাথায় ইরানের ডিফেন্ডারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বেলজিয়ান তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু।

এছাড়া প্রথমার্ধে কেভিন ডি ব্রুইনারা বেশ কিছু আক্রমণ চালালেও ইরানের গোলকিপার আলিরেজা এবং রক্ষণভাগের দৃঢ়তায় গোলের দেখা পায়নি।

/টিই/