শিরোনাম

সান্তোসে থাকবো নাকি অবসর নেবো নিজেও জানি না: নেইমার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সান্তোসে থাকবো নাকি অবসর নেবো নিজেও জানি না: নেইমার

বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় বলেছেন নেইমার জুনিয়র। চলতি বছর শেষে সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপরই কি চিরতরে বুট জোড়া তুলে রাখবেন ব্রাজিলিয়ান এই রাজপুত্র, নাকি সবুজ গালিচায় আরও কিছুদিন দেখা যাবে তার পায়ের জাদু?

নেইমার অবশ্য স্পষ্ট কোনো উত্তর দেননি। সম্প্রতি সাও পাওলোতে নিজের দাতব্য প্রতিষ্ঠান ইনস্টিটিউট নেইমার জুনিয়র আয়োজিত এক বিশেষ নিলাম অনুষ্ঠানে ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

দাতব্য প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি এখনই অবসর নেওয়ার কথা ভাবছি না। আর কতদিন খেলবো, সেটাও জানি না। সান্তোসের সঙ্গে এই বছরের শেষ পর্যন্ত আমার চুক্তি রয়েছে। লক্ষ্য হলো চুক্তির পুরো সময়টা নিজের সর্বোচ্চটা দিয়ে ক্লাবের হয়ে খেলা। এরপর দেখা যাবে কী হয়। আমি থাকবো, অন্য কোথাও যাবো, নাকি অবসর নেবো। সত্যি বলতে, এখনই আমি নিজেও জানি না।’

নেইমার আরও আরও বলেন, ‘ডিসেম্বর পর্যন্ত এখনও অনেক সময় আছে। আমরা ম্যাচ ধরে এগোচ্ছি। আমি শারীরিকভাবে নিজেকে শতভাগ ফিট অনুভব করছি। কোচ যখনই ডাকবেন, মাঠে নামতে প্রস্তুত আছি।’

/টিই/