বাজি জিতে আনচেলত্তির কাছে উপহার চাইলেন ভিনিসিয়ুস

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে ব্রাজিলকে নকআউটে তোলার পাশাপাশি এক রাজকীয় রেকর্ড গড়লেন ভিনিসিয়ুস জুনিয়র। মিয়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে স্কটিশদের ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে সেলেসাওরা। ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোলের পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্রুনো গিমারাইসের নিখুঁত ক্রস থেকে চোখধাঁধানো এক হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
গতি আর ড্রিবলিংয়ের জন্য সুপরিচিত হলেও তুলনামূলক কম উচ্চতার কারণে ভিনিসিয়াসের হেডে গোল করার নজির বেশ কম। তবে এ বিশেষ গোলটি শুধু দলের ব্যবধানই বাড়ায়নি, তাকে জিতিয়ে দিয়েছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে করা একটি ব্যক্তিগত বাজিও। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জেতার পর ভিনিসিয়ুস নিজেই সংবাদমাধ্যমকে জানান সেই মজার চ্যালেঞ্জের কথা। কোচ বিশ্বাস করতেন হেডে গোল করা ভিনির পক্ষে প্রায় অসম্ভব এবং এটি করতে পারলে তাকে বিশেষ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আনচেলত্তি। ব্রাজিলিয়ান এ তারকা হাসিমুখে বলেন, তিনি কোচকে কথা দিয়েছিলেন একদিন হেডে গোল করে দেখাবেন এবং এখন তিনি তার সেই কাঙ্ক্ষিত উপহারের অপেক্ষায় আছেন।
চলতি বিশ্বকাপে রীতিমতো উড়ছেন ভিনিসিয়ুস জুনিয়র। মরক্কো ও হাইতির পর স্কটল্যান্ডের বিপক্ষে এ জোড়া গোলে তিন ম্যাচে তার মোট গোল সংখ্যা এখন চারে গিয়ে ঠেকল। একই সঙ্গে ২০০২ সালের পর প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের টানা তিন ম্যাচেই গোল করার অনন্য এক কীর্তি নিজের করে নিলেন এই ফরোয়ার্ড। নকআউটের লড়াই শুরু হওয়ার আগে ভিনিসিয়ুসের এমন অতিমানবীয় ফর্মই এখন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সবচেয়ে বড় ভরসার জায়গা।

ভিনিসিয়ুসের গোল বাতিল নিয়ে ফুটবল বিশ্বে তুমুল বিতর্ক