শিরোনাম

৩৪ ম্যাচ পর মরক্কোর হার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৩৪ ম্যাচ পর মরক্কোর হার
মরক্কো ফুটবল দল

অবশেষে থামলো মরক্কোর অপরাজিত থাকার যাত্রা। টানা ৩৪ ম্যাচ ধরে পরাজয়ের মুখ না দেখা আফ্রিকান দল মরক্কোকে হারের স্বাদ দিলো দিদিয়ের দেশমের ফ্রান্স। ২০২৬ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছেন কিলিয়ান এমবাপ্পেরা।

ম্যাচের প্রথমার্ধে মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনুর বীরত্বে ফ্রান্স পেনাল্টি মিস করলেও দ্বিতীয়ার্ধে ফরাসিদের আক্রমণ আর সামলাতে পারেনি অ্যাটলাস লায়ন্সরা। গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে।

ফ্রান্স সেমিফাইনালে খেলবে স্পেন-বেলজিয়াম ম্যাচে জয়ী দলের বিপক্ষে।

/টিই/