মেসির পারফরম্যান্স অবিশ্বাস্য: ইয়ামাল

মেসির পারফরম্যান্স অবিশ্বাস্য: ইয়ামাল
সিজেডএন স্পোর্টস ডেস্ক

৮ গোল নিয়ে বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে লিওনেল মেসি। ৩৯ বছর বয়সে এসেও আর্জেন্টিনা অধিনায়কের এমন পারফরম্যান্সে বিস্মিত স্পেনের ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। স্প্যানিশ তরুণ তারকা এবারের বিশ্বকাপে মেসির খেলাকে বর্ণনা করেছেন এক শব্দে, ‘অবিশ্বাস্য’।
স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামালকে জিজ্ঞেস করা হয়েছিল লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমার- বিশ্বকাপের তিন বড় তারকাকে নিয়েই।
এবার প্রতি ম্যাচেই গোল পেয়েছেন মেসি। ইয়ামাল বলেন, ‘সবাই জানে মেসি কে, তিনি কী করতে পারেন। কিন্তু আমার মনে হয় না কেউ ভেবেছিল মেসি এতটা ভালো খেলবেন। তার দুর্দান্ত পারফরম্যান্স দেখে খুব ভালো লাগছে।’
ইয়ামালের চাওয়া আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলা, ‘আমি চাই তারা যত দূর পারে যাক। শুধু ফাইনালে যদি দেখা হয়, তাহলে আমি ওই ম্যাচটা জিততে চাই।’
ইয়ামাল নেইমার-রোনালদোকে নিয়ে বলেছেন, ‘নেইমার এই বিশ্বকাপে খেলেছেন, রোনালদোর বিপক্ষে খেলেছি। তাদের খেলা দেখেই আমি বড় হয়েছি। দুজনকে খেলতে দেখে সত্যিই ভালো লেগেছে।’
চোট থেকে উঠে আসার পর পর্তুগালের বিপক্ষে প্রথম পুরো ৯০ মিনিট খেলেছেন ইয়ামাল।

হেরে যাওয়ায় ব্রাজিল সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী