আবারও ভারতকে হারালো নিউজিল্যান্ড

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
আবারও ভারতকে হারালো নিউজিল্যান্ড
৯৩ রান করেন টিম শেইফার্ট

টানা তিন ম্যাচ হেরে আগেই সিরিজ হারে নিউজিল্যান্ড। এরপর চতুর্থ ম্যাচে আসে প্রথম জয়। রবিবার (১ নভেম্বর) সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচেও ভারতকে হারালো কিউইরা।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯১ রান করে ভারত। জবাবে ৭ উইকেট ও ১২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

হ্যামিল্টনে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ৩ বলে ২ রান করেন ওপেনার ফিন অ্যালেন। দ্বিতীয় উইকেটে বড় জুটি পায় কিউইরা। ড্যারেল মিচেলকে নিয়ে ৭৩ রানের জুটি গড়েন ওপেনার টিম শেইফার্ট। ১৬ বলে ২৯ রান করে আউট হন মিচেল।

তৃতীয় উইকেট জুটিতে জয়ের ভিত পায় নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপসকে নিয়ে ৮৬ রানের জুটি গড়েন শেইফার্ট। ৫০ বলে ৯৩ রানে শেইফার্ট আউট হলে জুটি ভাঙে।

জয় নিয়ে মাঠ ছাড়েন ফিলিপস। মাত্র ৩৮ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। ১ রানে অপরাজিত থাকেন বেভন জ্যাকবস।

এর আগে ভারতের হয়ে ৩২ বলে ৬১ রান করে আউট হন ঈশান কিষাণ। আর ২৩ বলে ৫০ রান করেন শ্রেয়াস আইয়ার। এছাড়া নমন ধীর ৩৩, নিতিশ কুমার রেড্ডি ২২ রান করেন।

অ্যাডাম মিলনে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪টি উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট নেন নাথান স্মিথ ও ব্লাইর টিকনার।

/টিই/