এমএলএসে টানা দুইবার গোল্ডেন বুট জিতে মেসির ইতিহাস

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

মেজর লিগ সকারে (এমএলএস) আবারও রেকর্ড গড়লেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে জিতলেন গোল্ডেন বুট। ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোলে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইন্টার মায়ামির অধিনায়ক মেসি।
গত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে প্রথমবার গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। মেসির আগে পাঁচজন খেলোয়াড় একাধিকবার এই পুরস্কার জিতলেও টানা দুই মৌসুমে জিততে পারেননি।
দ্বিতীয় সর্বোচ্চ ২২ গোল এফসি ডালাসের ক্রোয়েশিয়ান স্ট্রাইকার পেতার মুসার। ২১ গোল নিয়ে তৃতীয় ন্যাশভিলের স্যাম সারিজ।
২০২৬ মৌসুমে মেসির অ্যাসিস্ট ১৭টি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৪৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন। যা এ মৌসুমে লিগের সর্বোচ্চ।
আজ রবিবার এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচে গোল পাননি মেসি, প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পায়নি মায়ামি।
৬০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে মায়ামি। প্লে-অফের প্রথম রাউন্ডে ঘরের মাঠে খেলার সুবিধা পাবে দলটি। তিন ম্যাচের সিরিজে তাদের প্রতিপক্ষ সপ্তম স্থানে থাকা কলম্বাস ক্রু।