বিদেশি লিগে ডাক পেলেন রহস্য স্পিনার রুবেল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিদেশি লিগে ডাক পেলেন রহস্য স্পিনার রুবেল
মোহাম্মদ রুবেল

সবশেষ টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে বল হাতে আলো ছড়িয়েছিলেন মোহাম্মদ রুবেল। বাংলাদেশ এইচপির এই ক্রিকেটার এবার ডাক পেলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সব ঠিক থাকলে আসন্ন নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরে খেলবেন এই রহস্য স্পিনার।

প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন রুবেল। সাকিব আল হাসানের দল পোখারা এভেঞ্জার্সে খেলবেন তিনি। পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এনপিএলে দল পেলেন রুবেল।

এর আগে কর্ণালি ইয়াকসের হয়ে ডাক পেয়েছেন আরিফুল ইসলাম। একই দলে খেলবেন আকবর আলীও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই অধিনায়কও প্রথমবার সুযোগ পেয়েছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে। দল পেয়েছেন জিসান আলমও।

/টিই/