ভারতের বিপক্ষে সাফল্যে ক্যারিবিয়ান ক্রিকেটের আর্থিক দুর্দশা ঘোচার প্রত্যাশা সামির

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ভারতের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে দলের পারফরম্যান্সে খুশি ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি। ওয়ানডে সিরিজ হারলেও জিতে একটি ম্যাচ। টি-টোয়েন্টিতে ২-২ ব্যবধানে ড্র করেন শাই হোপরা। ওয়েস্ট ইন্ডিজ দল বর্তমানে অবস্থান করছে ঢাকায়। বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলবে তারা।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের আলাদা তাৎপর্য দেখছেন কোচ সামি। তার মতে এই সাফল্য আকৃষ্ট করতে পারে বিনিয়োগকারীদের। তাতে ঘুছতে পারে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে আর্থিক টানাপোড়েনের সমস্যা।
সামি বলেন, ‘আমরা এখন এমন একটা জায়গায় রয়েছি, যেখানে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে আর্থিকভাবে সাহায্য করার জন্য কাউকে প্রয়োজন। ভারতের মতো বিশ্বসেরা দলের বিপক্ষে এই ধরনের সিরিজ সেই সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দেয়। আমাদেরও আলোচনার মধ্যে নিয়ে আসে।’
ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটীয় বাস্তবতার কথা অকপটে বলেছেন ক্যারিবিয়ান এই কোচ। তিনি বলেন, ‘ভারত যত বার বিশ্বকাপের মতো প্রতিযোগিতা খেলবে, ততবারই জেতার আশা নিয়ে মাঠে নামবে। কারণ ভারতের যথাযথ পরিকল্পনা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। আমাদের অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ভালো পারফর্ম করতে হয়। নানা বাধা। তাও আমরা নিজেদের কাজটা করে যাচ্ছি। আশা করি এই সিরিজের সুফল আমরা পাবো।’
সামির আশা, ভারতের বিপক্ষে সাফল্যে তারা আর্থিকভাবে উপকৃত হতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক বলেন, ‘এই সিরিজের ফল আমাদের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষ এবং স্পন্সরদের সঙ্গে আলোচনাগুলো অনেক ইতিবাচক হবে। বিনিয়োগের পরিমাণ কিছুটা বাড়তে পারে। তাতে আমরা আর্থিকভাবে একটু হলেও ভালো জায়গায় পৌঁছাবো।’

বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ
বড় হারের পর হৃদয়-তাসকিনদের জরিমানা