সাদমানের ফিফটি, আউট হলেন শান্ত

সাদমানের ফিফটি, আউট হলেন শান্ত
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

লাঞ্চের পর ভালোই এগোচ্ছিল বাংলাদেশের প্রথম ইনিংস। তবে দলীয় রান ১০০ পার হওয়ার পর আউট হন নাজমুল হোসেন শান্ত। এদিকে ক্যারিয়ারের দশম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন সাদমান ইসলাম।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১৯।
ইনিংসের ১৬তম বলে প্রথম রানের দেখা পেয়েছিলেন। তবে সময় যত গেছে তত সাবলীল হয়েছেন সাদমান। তিনি ফিফটি পূর্ণ করেন ৯৫ বলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি সাদমানের চতুর্থ ফিফটি।
এর আগে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ফিফটি করেছিলেন প্রথম ইনিংসে। এবার করলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে। অর্থাৎ টানা দুই টেস্টে ফিফটি পেলেন সাদমান ইসলাম। এবার মিরপুরে ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করতে পারেন কিনা সেটি দেখার।
সাদমানের ফিফটির পর এলবিডব্লিউ হয়ে আউট হন অধিনায়ক শান্ত। প্রথমে আম্পায়ার সাড়া দেননি ওয়ারিকানের আবেদনে। রিভিউ নিয়ে উইকেট আদায় করে নেন ক্যারিবিয়ানরা। শান্ত আউট হন ১৯ রান করে।
সাদমানকে সঙ্গ দিচ্ছেন তাওহীদ হৃদয়। মুশফিকুর রহিম ইনজুরির কারণে নেই মিরপুর টেস্টে। তার বদলে একাদশে সুযোগ পান হৃদয়।

বড় ম্যাচে কিছু করতে পারে না কেইন: সাবেক ফরাসি তারকা