লিটনের ফিফটি, বাংলাদেশের ৩০০ পার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
লিটনের ফিফটি, বাংলাদেশের ৩০০ পার
৫৩ রান করে আউট হন লিটন দাস

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে চা-বিরতির পর বাংলাদেশ দলের প্রথম ইনিংসে হাল ধরেছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

মিরাজ ২৪ রান করে ফিরলেও লিটনের ফিফটিতে ভর করে বাংলাদেশের রান ৩০০ পার হয়। তবে ফিফটির পর লিটন টেকেন আর মাত্র এক বল। ৪ চারে ৮৯ বলে ৫৩ রান করে আউট হন লিটন। টেস্টে এটি তার ২১তম ফিফটি।

এর আগে অস্ট্রেলিয়া সফরে টেস্টে টানা তিন ইনিংস শূন্য রানে আউট হয়ে সমালোচিত হন লিটন। আফগানিস্তানের বিপক্ষে তাই ১ রান করার পরই জাগান ব্যাট।

লিটনের পর একই ওভারের শেষ বলে হাসান মাহমুদকে বোল্ড করেন মোহাম্মদ সেলিম শাফি।

৮০ ওভারে বাংলাদেশ করেছে ৮ উইকেটে ৩০৫ রান।

/টিই/