শিরোনাম

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি
লিটন দাস। ছবি: ক্রিকইনফো

চাপের মুখে সেঞ্চুরি করলেন লিটন দাস। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করলেন লিটন বললেও ভুল হবে না। ক্যারিয়ারে এটি লিটনের ষষ্ঠ সেঞ্চুরি। অন্য সব সেঞ্চুরির চেয়ে লিটনের এবারের সেঞ্চুরি গুরুত্বটা অনেক। লিটন যখন উইকেটে আসেন বাংলাদেশের রান তখন ৪ উইকেটে ১০৬।

এরপর দ্রুতই বাংলাদেশ হারায় মুশফিক, মিরাজকে। লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে প্রথমে ফিফটি পূর্ণ করেন। এরপর তাইজুলের সঙ্গে পঞ্চাশোর্ধ জুটিতে একাই করেছেন বেশিরভাগ রান। পরে নবম উইকেটে শরিফুল সঙ্গ দিলে ১৩৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। পাকিস্তানের বিপক্ষে করলেন তৃতীয় সেঞ্চুরি।

সেঞ্চুরি করার পথে লিটন ১২ চার ও ১ ছক্কা হাঁকান। লিটনের সেঞ্চুরির সুবাদে বাংলাদেশের রানও ২৫০ ছাড়িয়েছে।

৭৪ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২৬৩ রান। লিটন ১১৫ ও শরিফুল ৯ রানে অপরাজিত আছেন।

/টিই/