প্রথম সেশনে বাংলাদেশের রান ৯৬

প্রথম সেশনে বাংলাদেশের রান ৯৬
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশন শেষে বাংলাদেশ করেছে ২৯ ওভারে ২ উইকেটে ৯৬ রান। প্রথম সেশনে ওভার প্রতি ৩.৩১ করে রান তুলেছে বাংলাদেশ দল।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় বংলাদেশ দল। ব্যক্তিগত ৭ রানে ফেরেন তানজিদ হাসান।
দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন সাদমান ইসলাম ও মুমিনুল হক। জোমেল ওয়ারিকানের মিডল ও অফ স্টাম্প বরাবর হাওয়ায় ভাসানো বলে, মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন মুমিনুল (২৮)। তাতে ভাঙে জুটি।
তৃতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেনের সঙ্গে সাদমান অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি গড়ে লাঞ্চে গেছেন।
লাঞ্চের পর সাদমান ৪২ এবং নাজমুল হোসেন শান্ত ১৫ রান নিয়ে ব্যাট করতে নামবেন।

বড় অঘটন: আর্সেনালকে হারালো চতুর্থ স্তরের ক্লাব