২ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন সাইফ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ২৪ রানে ৩ উইকেট তুলে শুরুতেই জিম্বাবুয়েকে চাপে ফেলেছিল বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে বড় জুটি গড়ে ম্যাচে ফেরে রোডেশিয়ানরা। চতুর্থ উইকেটে ১৫০ রানের জুটি ভেঙেছেন সাইফ হাসান। নিজের করা দ্বিতীয় ওভারেও উইকেট নেন তিনি।
মূল বোলারদের কেউই উইকেট এনে দিতে পারছিলেন না। আরভিন-টেলরের জুটি ধীরে ধীরে বড় হচ্ছিলো। জুটি ভাঙতে না পেরে সাইফকে বোলিংয়ে নিয়ে আসেন হৃদয়। উইকেট পেতে তার লাগে দুই বল- রিভার্স সুইপ করতে গিয়ে সাইফের বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ দেন ১০১ বলে ৮১ রান করা টেলর। তাতে আরভিনের সঙ্গে দেড় শ রানের জুটি ভেঙে যায়।
পরের ওভারে এসে সিকান্দার রাজাকেও আউট করেছেন। ৫ বলে ৪ রান করে তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। দুই ওভারে দুই উইকেট পেলেন সাইফ।
এর আগে বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারটি উইকেট-মেইডেন করেন এই ডানহাতি পেসার। দলীয় ২৪ রানের মধ্যে জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নিয়েছিলেন তাসকিন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪০ ওভারে জিম্বাবুয়ে করেছে ৫ উইকেটে ২০১ রান।

ইংল্যান্ড দলের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা