একাদশে নেই লিটন, অধিনায়ক হৃদয়

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
একাদশে নেই লিটন, অধিনায়ক হৃদয়
লিটন দাস

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। আজ শনিবার (১৭ অক্টোবর) সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ দল।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়। এ ছাড়া জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজও একাদশে নেই।

লিটন না থাকায় একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান।

বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, সাইফ হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

/টিই/