হৃদরোগে মারা গেলেন বিসিবি কোচ মোসাদ্দেক হোসেন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
হৃদরোগে মারা গেলেন বিসিবি কোচ মোসাদ্দেক হোসেন
মোসাদ্দেক হোসেন ছোটন। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা জেলার কোচ মোসাদ্দেক হোসেন ছোটন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৭ অক্টোবর) সকালে ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

মৃত্যুকালে মোসাদ্দেকের বয়স হয়েছিল ৪২ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। শোক জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন মোসাদ্দেক। ২০১১ সালে বিসিবিতে যোগ দেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেটে কোচ হিসেবে নিরলস কাজ করে গেছেন। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের বিভাগীয় কোচিং প্যানেলে দায়িত্ব পালনের পাশাপাশি যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) বিভিন্ন দলের সঙ্গেও যুক্ত ছিলেন এই কোচ।

সবশেষ রবি বোলার হান্টের ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন তিনি।

/টিই/