ইংল্যান্ড দলের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ড দলের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা
ইংল্যান্ড নারী কাবাডি দলের নেতৃত্ব দেবেন আনিসা খান

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড নারী কাবাডি দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান। ভারতের আহমেদাবাদে ২৩ অক্টোবর শুরু হবে কমনওয়েলথ কাবাডি টুর্নামেন্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিটিশ-বাংলাদেশি তরুণী আনিসা লিখেছেন, ‘আমাকে ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে দলকে নেতৃত্ব দিতে আমি ভারতে যাচ্ছি।’

দলে তার ভূমিকা একজন রেইডারের।

আনিসার বাবা ইয়াওয়ার খান বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন। আনিসা যুক্তরাজ্যে পরিচিতি পান ২০২৫ সালে বিবিসি ওয়ানের জনপ্রিয় ব্যবসাভিত্তিক রিয়েলিটি অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশ নিয়ে।

১৪ জাতির কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে এশিয়া থেকে বাংলাদেশসহ ছয়টি দেশ অংশ নেবে। ২৩ অক্টোবর শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

/টিই/