প্রথম বাংলাদেশি হিসেবে যে বিরল কীর্তি গড়লেন হৃদয়

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
প্রথম বাংলাদেশি হিসেবে যে বিরল কীর্তি গড়লেন হৃদয়
তাওহীদ হৃদয়

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রান করেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় ইনিংসেও ফিফটি পূর্ণ করেছেন তিনি। তাতে প্রথম বাংলাদেশি হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরির পর ফিফটি করার বিরল কীর্তি গড়লেন হৃদয়।

মুশফিকুর রহিমের টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরি আছে, যার দুটিতে পরের ইনিংসে ব্যাট করতে হয়নি। অন্যটিতে করেছেন ৭ রান। তামিমের ডাবল সেঞ্চুরির ম্যাচে প্রথম ইনিংসে করেছিলেন ২৫ রান, পরেরটিতে ২০৬। সাকিব আল হাসান ২১৭ রান করার পরের ইনিংসে আউট হয়েছিলেন ০ রানে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩৮ ওভারে ২ উইকেটে ১২৮ রান তুলেছে বাংলাদেশ। হৃদয় ৬৩ ও মুশফিকুর রহিম ২৫ রানে অপরাজিত আছেন।

জয়ের জন্য বাংলাদেশের এখনও ২৪১ রান দরকার, হাতে আছে ৮ উইকেট। তবে এটি ৭ উইকেট ধরতে হবে কারণ, ব্যাট করতে নামতে পারবেন না সাদমান ইসলাম। সিলেট টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন সাদমান।

/টিই/