জাতীয় দলে প্রথমবার সুযোগ পাওয়া কে এই রবিন

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেখানে চমক মাহফিজুল ইসলাম রবিন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া এই ক্রিকেটারের জীবনের শুরুর পথটা কঠিন ছিল। ছোটবেলায়ই বাবাকে হারিয়েছেন।
মায়ের স্নেহ, বোন ও দুলাভাইয়ের হাত ধরে বড় হওয়া। রবিনের পরিশ্রমই তাকে জাতীয় দলে সুযোগ করে দিয়েছে।
নারায়ণগঞ্জে সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে ক্রিকেটে হাতেখড়ি রবিনের। পরে সুযোগ পান বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি)। রবিন ২০২২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেন। তবে সেই টুর্নামেন্টে তেমন কিছু করতে পারেননি। ৬ ম্যাচে করেছিলেন মাত্র ১১৬ রান।
২০২২ সালেই ঢাকা মেট্রোর হয়ে খুলনার বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। প্রথম মৌসুমে তিন ম্যাচ খেলে নিজের সামর্থ্যের জানান দিতে পারেননি। পরের বছর লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হলেও ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন কম।
এরপর ২০২৪ সালে অন্য মাহফিজুলের দেখা মিললো। ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে ১১ ম্যাচে ৫১২ রান। পরের এক বছর আবার নিজেকে খুঁজে ফিরেছেন।
গত মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে ৭ ম্যাচের ১২ ইনিংসে একটি সেঞ্চুরিসহ ৩৪০ রান করেন। এরপর ঢাকা প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে আলো ছড়ান। ১০ ম্যাচে ৫৫.৩২ গড়ে ৪৯৮ রান। দুটি সেঞ্চুরি। এমন পারফরম্যান্সের পর হাই পারফরম্যান্স (এইচপি) ও বাংলাদেশ ‘এ’ দলে নিয়মিত সুযোগ পান।
চলতি জাতীয় ক্রিকেট লিগে রবিন নিজেকে আবারও ছাড়িয়ে যান। ময়মনসিংহের হয়ে ৫ ম্যাচের ১০ ইনিংসে ৭৪.৬৭ গড়ে ৬৭২ রান। দুটি সেঞ্চুরির সঙ্গে একটি ডাবল সেঞ্চুরি।
জাতীয় লিগের মাঝপথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচেও সুযোগ পেয়েছিলেন। তবে মাত্র ৪ রান করে আউট হন।
সিলেট টেস্টের শুরু থেকেই জাতীয় দলের সঙ্গে আছেন তিনি। দলের অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দীনের সঙ্গে নেটে আলাদা কাজ করেছেন।
তবে জাতীয় দলে জায়গা পেলেই তো হবে না। সুযোগ পেলে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে নিজেকে আবার প্রমাণ করবেন রবিন সেই প্রত্যাশাই থাকবে।

প্রথম বাংলাদেশি হিসেবে যে বিরল কীর্তি গড়লেন হৃদয়
৭ হাজার রানের মাইলফলকে মুশফিকুর রহিম