লক্ষ্মীপুরে বাস উল্টে ৩ জনের প্রাণহানি

লক্ষ্মীপুরে বাস উল্টে ৩ জনের প্রাণহানি
লক্ষ্মীপুর সংবাদদাতা

লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে চালানো একটি যাত্রীবাহী বাস উল্টো তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– লক্ষ্মীপুরের রামগতির চরসীতা এলাকার আরশাদ উদ্দিনের ছেলে বাসের হেলপার আশিক হোসেন (২৫), চন্দ্রগঞ্জ উপজেলার লতিফপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে বাবুল হোসেন (৬০) এবং চাঁদপুরের ফরিদগঞ্জের রুপসা এলাকার সিদ্দিক রহমানের স্ত্রী মুনসুরা বেগম (৫০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১টার দিকে আনন্দ পরিবহন নামে একটি বাস ৩০/৩৫ জন যাত্রী নিয়ে চৌমুহনী বাস টার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। চন্দ্রগঞ্জের চরমচামিতা বাজার এলাকায় বাসটি পৌঁছলে হঠাৎ গর্তে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী বাবুল ও মুনসুরা বেগম এবং বাসের হেলপার আশিকের মৃত্যু হয়।
এ সময় আরও অন্তত ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা ও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে।

হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে ১২৮৪