শাস্তি পেলো ভারত ও ওয়েস্ট ইন্ডিজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
শাস্তি পেলো ভারত ও ওয়েস্ট ইন্ডিজ
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। গত শনিবার (৩ অক্টোবর) হওয়া ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের ক্রিকেটারদেরই অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে চার ওভার কম করেছে ভারত। আর ক্যারিবিয়ানরা কম করেছে দুই ওভার।

আইসিসির মন্থর ওভাররেটের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কম করা প্রতিটি ওভারের জন্য কাটা হয় ম্যাচ ফির পাঁচ শতাংশ। তাই ভারতকে ম্যাচ ফির ২০ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজ ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

লখনৌয়ে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু মঙ্গলবার (৬ অক্টোবর)।

/টিই/