হাসানের ৬ উইকেট, ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে শুরুটা ভালোই হলো বাংলাদেশের। টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৮ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। ইনিংস সেরা বোলিংয়ে হাসান মাহমুদ নিয়েছেন ৬ উইকেট।
স্বাগতিকদের প্রথম ইনিংসের সব উইকেট নেন নিয়েছেন বাংলাদেশের পেসাররা। টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা।
প্রথম দুই সেশন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৮৩ রান। চা-বিরতির পর, এক প্রান্ত আগলে রাখা স্মিথকে আউট করে দলকে স্বস্তি দেন হাসান মাহমুদ। ইনিংসের ৫১তম ওভারের পঞ্চম বলে এগিয়ে এসে মারার চেষ্টা করে ক্যাচ তুলে আউট হন স্মিথ। ৭১ রান করা স্মিথকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন হাসান।
তবে সেখানেই থামেননি এই পেসার। নিজের পরের ওভারের শেষ বলে নাথান লায়নকেও (৭) আউট করেন হাসান মাহমুদ। ৫৫ রানে ৬ উইকেট হাসান মাহমুদের ইনিংস সেরা বোলিং। কোনো বাংলাদেশি পেসারের ইনিংসের তৃতীয় সেরা বোলিংও।
বাংলাদেশের পেসারদের মধ্যে প্রতিপক্ষের মাটিতে টেস্টে সর্বোচ্চ তিনবার ৫ উইকেট নিলেন হাসান। এর আগে ভারত ও পাকিস্তানে ৫ উইকেট পেয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ওয়েদারাল্ড (২৩)। ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে ২২ রান। ২টি করে করে উইকেট নেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

মাঠে ফিরলেন মেসি তবু মায়ামির হার