কোহলির আল্টিমেট ওয়ানডে ব্যাটসম্যানের তালিকায় যারা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কোহলির আল্টিমেট ওয়ানডে ব্যাটসম্যানের তালিকায় যারা
বিরাট কোহলি

ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির (৫৫) রেকর্ড বিরাট কোহলির। এখন ছুটছেন সর্বোচ্চ রানের রেকর্ডের দিকে। আল্টিমেট ওয়ানডে ব্যাটসম্যানের তালিকা বানাতে গিয়ে কোহলি নিজেকে রাখলেন না। তার তালিকায় নেই মহেন্দ্র সিং ধোনিও।

গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কোহলিকে বলা হয়, ‘আল্টিমেট ওয়ানডে ব্যাটসম্যান’ বেছে নিতে।

শুরুটা হয় স্ট্রেট ড্রাইভ দিয়ে। এই শটের জন্য কোহলি বেছে নেন শচীন টেন্ডুলকারকে। কাভার ড্রাইভে কোহলি নিজেকে বেছে নিতে পারতেন। ক্রিকেট বিশ্বে তার কাভার ড্রাইভের প্রশংসা কুড়িয়েছে। তবে ভারতের এই ব্যাটার বেছে নেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে।

এরপর ফ্লিক-শট। এই শটেও অনেকের প্রিয় কোহলি। ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন এই শটকে নিজের ‘ট্রেডমার্ক’ এ পরিণত করেছিলেন। কিন্তু কোহলির পছন্দ আরেক কিংবদন্তি- রাহুল দ্রাবিড়।

কাট শটের জন্য কোহলি বেছে নিয়েছেন বিরেন্দর শেবাগকে। এরপর সুইপ শটে পছন্দের খেলোয়াড় বেছে নিতে খানিকটা সময় নেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ম্যাথু হেইডেনের নাম বলেন। ছক্কার জন্য অবশ্য কোহলির পছন্দ নিয়ে খুব বেশি ভাবতে হয়নি। সঙ্গে সঙ্গেই বলে দেন ক্রিস গেইলের নাম। একসময় আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ছিল গেইলের। ৫৫৩টি ছক্কা মেরেছেন। পরে রেকর্ডটি ভেঙে দিয়েছেন রোহিত শর্মা (৬৬৫টি)।

সর্বশেষে ছিল রানিং বিটুইন দ্য উইকেট। এখানে ভারতের আরেক কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে নয়, কোহলি বেছে নেন ঘনিষ্ঠ বন্ধু ও আরেক সাবেক বেঙ্গালুরু সতীর্থ এবি ডি ভিলিয়ার্সকে।

/টিই/