ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা কবে, কাদের খেলা নিশ্চিত

সিজেডএন স্পোর্টস ডেস্ক

কেপটাউনে আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ২০২৭ বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করবে আইসিসি এবং ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। টুর্নামেন্টের এক বছর আগে কাউন্টডাউন বা দিন গণনা শুরুর অনুষ্ঠানে ম্যাচ টিকিটও উন্মুক্ত করা হবে।
২০২৭ সালের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত হবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর।
বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১৪ দলের মধ্যে বুধবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ১০ দল সরাসরি অংশ নেবে।
১০ দলের মধ্যে আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার টিকিট পেয়েছে। আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় আরেক সহ-আয়োজক দেশ নামিবিয়াকে বিশ্বকাপের মূল পর্বে আসতে হবে বাছাইপর্ব পেরিয়ে।
বিশ্বকাপের মূল পর্বে বাকি ৮টি দল জায়গা পাবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। ১৪ দলের মধ্যে শেষ ৪টি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে, সূচিতে তাদের ‘কোয়ালিফায়ার ১, ২, ৩ ও ৪’ হিসেবে উল্লেখ করা হবে।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে দলগুলোর বর্তমান অবস্থান- ভারত (১), নিউজিল্যান্ড (২), দক্ষিণ আফ্রিকা (৩), পাকিস্তান (৪), অস্ট্রেলিয়া (৫), ইংল্যান্ড (৬), শ্রীলঙ্কা (৭), আফগানিস্তান (৮) ও বাংলাদেশ (৯)। র্যাঙ্কিংয়ে নবম হয়েও বাংলাদেশের বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত, কারণ তিন নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা আয়োজক হিসেবে সরাসরি সুযোগ পাবে।
র্যাঙ্কিংয়ের দশে থাকা ওয়েস্ট ইন্ডিজকে বাছাইপর্ব খেলে বিশ্বকাপের মূল পর্বে উঠে আসতে হবে। বেশ কয়েকটি ওয়ানডে সিরিজ চলমান থাকলেও আগামীকাল বুধবারের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এ পরিবর্তন হবে না।
আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বল হয়েছে, বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনালের আগে তিনটি পর্বে বিভক্ত থাকবে। ১৪টি কোয়ালিফাই করা দলের মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ের ৩টি দলকে নিয়ে ‘সুপার সিরিজ’ আয়োজনের মাধ্যমে এ টুর্নামেন্ট শুরু হবে। এই সিরিজ অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন ফরম্যাটে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল পরবর্তী পর্বে জায়গা করে নেবে।
দ্বিতীয় পর্বে ১২ দলের মোট ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দলগুলোকে ৬টি করে মোট দুটি গ্রুপে ভাগ করা হবে এবং খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ তিন দল এবং দুটি গ্রুপ মিলিয়ে পয়েন্ট তালিকায় পরবর্তী সেরা দলটি ‘সুপার সেভেন’ পর্বে উঠবে।
সুপার সেভেন পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে ২১টি ম্যাচ খেলা হবে। সেরা চারটি দল উঠে যাবে সেমিফাইনালে। সেমিফাইনালে সুপার সেভেনে শীর্ষ দল মুখোমুখি হবে চতুর্থ দলের, দ্বিতীয় দলটি লড়বে তৃতীয় দলের বিপক্ষে। আর সেমিফাইনালের জয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

এশিয়ান গেমস ক্রিকেট: ম্যাচ না খেলেই সেমিফাইনালে লিটন-মোস্তাফিজরা