চা-বিরতির আগে ২ উইকেট হারালো আফগানিস্তান

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
চা-বিরতির আগে ২ উইকেট হারালো আফগানিস্তান
রহমত শাহ ও সেদিকুল্লাহ আতাল। ছবি: ফেসবুক

আবুধাবি টেস্টে চতুর্থ দিনে চা-বিরতির আগে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান করেছে ২ উইকেটে ৫১ রান। এই টেস্ট জয়ের জন্য তাদের দরকার আরও ৪২৮ রান। বাংলাদেশের দরকার ৮ উইকেট।

বাংলাদেশ দল ৭ উইকেটে ৩৭২ রান তোলার পর ডিক্লেয়ার দেন নাজমুল হোসেন শান্ত। তাতে আফগানদের টার্গেট দাঁড়ায় ৪৭৯ রান।

দুই পেসারের দুই উইকেট চা বিরতি পর্যন্ত বাংলাদেশের প্রাপ্তি। রহমত শাহ (১৪*) ও সেদিকুল্লাহ আতাল (১৪*) হাল ধরেছেন আফগানিস্তানের। তাদের সামনে অবশ্য লম্বা পথ।

দ্বিতীয় ইনিংসে আবদুল মালিক ২ রান করে আউট হন এবাদত হোসেনের বলে। তাতে টেস্টে ৫০ উইকেট পূর্ণ করেন এবাদত। শহিদুল্লাহকে আউট করেন হাসান মাহমুদ।

এর আগে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন লিটন দাস (১০২), মেহেদী হাসান মিরাজ ৫২ রানে অপরাজিত থাকেন।

/টিই/