পাবনায় সেইলরের নতুন শোরুম, উদ্বোধনে চিত্রনায়ক সিয়াম

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
পাবনায় সেইলরের নতুন শোরুম, উদ্বোধনে চিত্রনায়ক সিয়াম
‘সেইলর’ শোরুম উদ্বোধনে জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

পাবনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘সেইলর’। শহরের প্রাণকেন্দ্রে সিটি সেন্টারের তৃতীয় তলায় নতুন এই শোরুমের উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক ও সেইলরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইপিলিয়ন গ্রুপের ফ্যাশন ব্র্যান্ডটির নতুন আউটলেট উদ্বোধন করা হয়। এ সময় চিত্রনায়ক সিয়াম আহমেদকে একনজর দেখতে শোরুমে ও আশপাশের এলাকায় ভিড় করেন কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থী।

উদ্বোধনী অনুষ্ঠানে ইপিলিয়ন গ্রুপের বোর্ড অফ ডিরেক্টরস এবং সেইলরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেইলর সংশ্লিষ্টরা জানান, ফ্ল্যাগশিপ ফ্যাশনের সেইলর সিটি সেন্টারের নতুন ৪,৫০০+ স্কয়ার ফিট আউটলেটে পুরুষ, নারী ও শিশুদের পোশাকসহ ফুটওয়্যার এবং লাইফস্টাইল অ্যাক্সেসরিজের বিশাল সমাহার করেছে। উদ্বোধনী আয়োজন উপলক্ষে গ্রাহকদের জন্য ছিল বিশেষ কিছু অফার। প্রতিটি কেনাকাটায় ছিল ‘টোকেন অফ লাভ’ - যার মাধ্যমে গ্রাহকরা পেয়েছিলেন ১৫% থেকে শুরু করে ১০০% পর্যন্ত ডিসকাউন্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে সিয়াম আহমেদ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
উদ্বোধনী অনুষ্ঠানে সিয়াম আহমেদ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

এছাড়া ২ হাজার টাকার বেশি কেনাকাটা করলেই গ্রাহকেরা পেয়েছিলেন ‘সেইলর ক্লাব কার্ড’, যার মাধ্যমে দেশের যেকোনো সেইলর আউটলেটে আজীবন ১০% ডিসকাউন্ট সুবিধা উপভোগ করা পারবেন। অফারগুলো ১৩ অক্টোবর পর্যন্ত চলবে।

উদ্বোধনের দিনে পাবনা জেলার প্রায় ৮ হাজারেরও বেশি মানুষ আউটলেটে এসে কেনাকাটা করেন এবং আনুষ্ঠানিক উদ্বোধনের সময় সুপারস্টার সিয়াম আহমেদকে একনজর দেখতে ভিড় জমান।

উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের উদ্দেশ্যে সিয়াম আহমেদ বলেন, পাবনা শহরে এটিই ছিল তার প্রথম আসা। মানুষের এত ভালোবাসা ও সাড়া দেখে তিনি অভিভূত। আবেগ ধরে রাখতে না পেয়ে তিনি শরীরের পাঞ্জবির কটি খুলে ছুঁড়ে দেন আগত দর্শকদের উদ্দেশ্যে। মুহূর্তেই সেটি নিয়ে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

পাবনাবাসীর এমন একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা দেওয়ার জন্য তিনি পাবনার সব শ্রেণির মানুষকে ধন্যবাদের পাশাপাশি ‘সেইলর’ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

পাবনায় ক্রেতাদের এমন সাড়ায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সেইলর কর্তৃপক্ষ। উন্নত পণ্য ও সেবার মাধ্যমে স্থানীয় ক্রেতাদের আস্থা অর্জনের প্রত্যাশা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

/এফআর/