লিটন-মিরাজ জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের ৪৪৩ রানের লিড

সিজেডএন স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়া সফরে তিন ইনিংস খেলে তিনটি ডাক মেরেছিলেন লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ালেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার। আবুধাবিতে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে টানা দুই ইনিংসে ফিফটি করলেন। সপ্তম সেঞ্চুরির পথে ছুটছেন লিটন।
লিটনের সঙ্গে মেহেদী হাসান মিরাজের জুটিতে ভর করে ৪৪৩ রানের লিড নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ।
৬ উইকেটে ২২৩ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ।
লিটন-মিরাজ জুটিতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দলীয় স্কোর তিনশ পার করেন। লিটন ১৪ ও ২৬ রানে জীবন পেয়ে ৬১ বলে এক টেস্টে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি করেন।
এর আগে দুইবার জীবন পাওয়া লিটন দ্বিতীয় ইনিংসে ১৮ রান হতেই ৯ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পৌঁছান।
বড় লিড এনে দেওয়ার পথে লিটন-মিরাজ ১৫৭ বলে ১১৪ রানের জুটিতে অপরাজিত আছেন। লিটন ৮১ ও মিরাজ ৩৮ রানে অপরাজিত আছেন।
লাঞ্চের আগে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৭ রান। সোমবার (১২ অক্টোবর) খেলায় প্রথম সেশনে এসেছে ১১৪ রান!
বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৪৬ রান করে। আফগানিস্তান ২৪০ রানে অলআউট হয়।