হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, আছেন সাব্বির

সিজেডএন স্পোর্টস ডেস্ক

হংকং সিক্সেস টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ দল। এই টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার (১২ অক্টোবর) দল ঘোষণা করেছে বাংলাদেশ। ৭ সদস্যের দলে অধিনায়ক আবু হায়দার রনি। অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমানও আছেন স্কোয়াডে।
আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে হবে এই প্রতিযোগিতা।
এবারের আসরে অংশ নেবে ১২টি দেশ। বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষ দল মূল শিরোপার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে উঠবে। আর তৃতীয় স্থানে থাকা দলগুলো খেলবে বোল প্রতিযোগিতায়।
বাংলাদেশের স্কোয়াড: আবু হায়দার রনি (অধিনায়ক), সামিউন বশির, চৌধুরী মোহম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান।

লিটন-মিরাজ জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের ৪৪৩ রানের লিড