খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা, ভেন্যু বদলালো পিসিবি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা, ভেন্যু বদলালো পিসিবি
পাকিস্তান ক্রিকেট বোর্ড লোগো

রাজনৈতিক অস্থিরতার মধ্যে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির পর প্রদেশটির পেশোয়ার ও অ্যাবোটাবাদ থেকে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড ওয়ানের প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ সরিয়ে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ফেডারেল মন্ত্রিসভার সুপারিশে প্রেসিডেন্টের অনুমোদনের পর খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির ঘোষণা দেওয়া হয়। প্রদেশটি বর্তমানে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন।

চলতি মৌসুমে চারটি শহরে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্টস ট্রফির ম্যাচ। পেশোয়ার ও অ্যাবোটাবাদের পাশাপাশি ভেন্যু হিসেবে রয়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি।

শেষের দুটি শহরে পূর্বনির্ধারিত সূচিতেই খেলা চলবে। সোমবার শুরু হচ্ছে টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ড।

তবে আগামী ১৪ অক্টোবর থেকে পেশোয়ারের ইমরান খান স্টেডিয়াম ও অ্যাবোটাবাদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ম্যাচগুলো নতুন ভেন্যুতে আয়োজন করা হবে।

সূচি অনুযায়ী শেষ রাউন্ডের ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল ১৮ অক্টোবর। তবে এক দিন পিছিয়ে শুরু হবে ১৯ অক্টোবর।

/টিই/