৪৭৮ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৪৭৮ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ
সপ্তম টেস্ট সেঞ্চুরি করেছেন লিটন দাস

আবুধাবি টেস্টের চতুর্থ দিনে লাঞ্চ বিরতি থেকে ফিরে সেঞ্চুরি করেছেন বাংলাদেশ লিটন দাস। মেহেদী হাসান মিরাজও করেন ফিফটি। লিটন আউট হলে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান তখন ৭ উইকেটে ৩৭২। প্রথম ইনিংসে ১০৬ রানে এগিয়ে থাকার সুবাদে সব মিলিয়ে ৪৭৮ রানের লিড পায় বাংলাদেশ। অর্থাৎ, জয়ের জন্য আফগানদের করতে হবে ৪৭৯ রান।

১১৫ বলে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। সেঞ্চুরি করার পরের ওভারেই আউট হন তিনি। লিটন ১১৭ বলে ১০২ রানের ইনিংসে চার মারেন ১৪টি।

মেহেদী হাসান মিরাজ ৯৭ বলে অপরাজিত থাকেন ৫২ রানে। তার ইনিংসে ছিল ৫টি চার। টেস্টে এটি মিরাজের ১১তম ফিফটি।

এর আগে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ৮২ ও মুশফিকুর রহিম ৮১ রান করেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান অলআউট হয় ২৪০ রানে। হাসান মাহমুদ হ্যাটট্রিকসহ নিয়েছিলেন ৫ উইকেট।

/টিই/