প্রথমবার বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

প্রথমবার বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে প্রথমবারের মতো দল পেয়েছে বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। চোটের কারণে পেসার জেসন বেহরেনডর্ফ ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস।
নিজের ক্যারিয়ারে বিশ্বজুড়ে ৩৩১টি টি-টোয়েন্টি খেলে ৪২৩টি উইকেট শিকার করেছেন ৩১ বছর বয়সী মোস্তাফিজ। আইএলটি-টোয়েন্টিতে ব্যস্ততার কারণে পার্থ স্করচার্সের বিপক্ষে রেনেগেডসের প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে না। তবে ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) খেলার সুযোগ নিয়ে ভীষণ রোমাঞ্চিত তিনি। নতুন বছরের শুরুতেই অর্থাৎ ১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এমসিজিতে মাঠে নামবে তার দল।
দল বদলের নতুন অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মোস্তাফিজ বলেছেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবার বিগ ব্যাশে খেলার অপেক্ষায় আছি। এমসিজি আমার হোম গ্রাউন্ড হিসেবে খেলাটা বিশেষ কিছু হবে। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা দলে কাজে লাগাতে আমি মুখিয়ে আছি।’
দলে এর আগেই জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েলের মতো আন্তর্জাতিক তারকারা রয়েছেন। এবার মোস্তাফিজ যোগ দেওয়ায় রেনেগেডসের বোলিং আক্রমণ আরও ধারালো হলো। দলের কোচ লুক রনকিও মোস্তাফিজকে নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘মোস্তাফিজ বিশ্বজুড়ে টি-টোয়েন্টিতে পরীক্ষিত খেলোয়াড়। পাওয়ারপ্লে এবং ডেথ ওভার, দুই জায়গাতেই উইকেট নেওয়ার ক্ষমতা তার আছে। আমরা ঠিক এমনটাই আমাদের আক্রমণে চেয়েছিলাম।’

যে কারণে আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন ডি পল-সেলসো